ইউক্রেনের মারিউপোল শহর থেকে ১২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শহরটির ডেপুটি মেয়র সেরহি অরলভ। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এমনটি জানান।
সেরহি অরলভ বলেন, এখন পর্যন্ত ১ হাজার ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনকে গণকবর দেওয়া হয়েছে কারণ শহরের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। এদের মধ্যে সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মারিউপোল শহরের ডেপুটি মেয়র সেরহি অরলভ আরও বলেন, শহর থেকে মানুষকে সরিয়ে নেওয়া বা তাদেরকে সাহায্য করা সম্ভব হয়নি। গতকাল বুধবারও ১০০ জন মানুষ পালাতে চেয়েছিল। কিন্তু পরে তারা ফিরে আসে। একটি চেকপয়েন্টে রাশিয়ান বাহিনী গুলি শুরু করলে ওই মানুষগুলো ফিরে আসতে বাধ্য হয়।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৭ ঘণ্টা আগে