বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার রহস্য নারী বাবা ভাঙ্গা মারা গেছেন ১৯৯৬ সালে। কিন্তু অন্ধ এই নারীর অনেক কথাই ফলে যাচ্ছে বছরের পর বছর ধরে। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা।
এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২৪ সাল নিয়েও বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বলে দাবি করেন তাঁর অনুসারীরা। আজ রোববার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের বরাতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৪ সালে যেসব ঘটনা ঘটবে বলে ধারণা করা হচ্ছে, সেগুলো মোটেও সুখকর নয়। ভবিষ্যদ্বাণী সত্যি হলে আসন্ন বছরটিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে শুরু করে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের মতো অসংখ্য ঘটনা ঘটতে পারে।
২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর কোনো সহকর্মীর দ্বারা গুপ্তহত্যা চেষ্টার শিকার হতে পারেন। ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ার পাশাপাশি পরবর্তী বছরে বড় একটি দেশ জৈব অস্ত্রের ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
বাবা ভাঙ্গা উল্লেখ করেছেন, আসন্ন বছরে বিশ্বজুড়ে তীব্র আর্থিক সংকটের সৃষ্টি হবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। এর ফলে ক্রমবর্ধমান ঋণের মাত্রা এবং ভূরাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। ঘটতে পারে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের বেশ কিছু ঘটনা। সাইবার হামলাও মাথাচাড়া দেবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে শুরু করে পাওয়ার গ্রিড, পানিশোধন প্ল্যান্টে সাইবার হামলা চালিয়ে কোনো কোনো দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে প্রশিক্ষিত হ্যাকাররা।
তবে আশাজনক কিছু বিষয়ও রয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে। সেগুলো সত্যি হলে আলঝেইমার এবং ক্যানসারের মতো বড় ধরনের রোগগুলোর নতুন চিকিৎসাপদ্ধতি চালু হতে পারে আসন্ন বছরটিতে। এ ছাড়া অগ্রগতি হতে পারে কোয়ান্টাম কম্পিউটিংয়ে।
উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদন অনুসারে, বাবা ভাঙ্গা বুলগেরিয়ার উত্তর মেসিডোনিয়ার স্ট্রুমিকায় ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১২ বছর বয়সে একটি বড় ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। কয়েক দিন পর পরিবারের সদস্যরা তাঁকে অন্ধ অবস্থায় খুঁজে পান। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় মৃত্যু হয়েছিল এই রহস্য নারীর।

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনীয় সব ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত চত্বরে ও আশপাশে বড় জমায়েত নিষিদ্ধ করতে জারি করা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া
২৭ মিনিট আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জারি করা হয়।
১ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
৪ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে