রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স যাজক এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল রোববারের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।
পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবে বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহরগুলোয় হামলা চালিয়েছে। দুটি গির্জা ও দুটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স চার্চের পুরোহিতকে হত্যা করা হয়েছে। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছে এবং পুলিশ অন্যদের খোঁজ করছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে ইসলামপন্থীদের হামলাস্থল ছিল।
নিহত ১৫ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের নেতা সের্গেই মেলিকভ।
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা লোকজন পুলিশের গাড়িতে গুলি করছে। এরপর জরুরি পরিষেবার গাড়ির একটি কনভয় ঘটনাস্থলে পৌঁছায়।
হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ ছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডারবেন্ট প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।
সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। তার দুই ছেলে রোববারের হামলাকারীদের মধ্যে রয়েছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান। এটি প্রধানত মুসলিম প্রজাতন্ত্র।
২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামে একটি জিহাদি সংগঠন এবং পরে ককেশাসের ইসলামিক এমিরেট, দাগেস্তান এবং প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেটিয়া ও কাবারডিনো-বালকারিয়ায় হামলা চালিয়েছিল।

আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
১ ঘণ্টা আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫-এর অত্যন্ত সংবেদনশীল কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে