
২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানের রেঞ্জার গ্যারির কাছে অন্য দিনের মতোই ছিল সেদিনের সকালটা। কিন্তু একটি ফোন সব গোলমাল করে দিল। ফোনটি এসেছিল এক কৃষকের কাছ থেকে। তিনি জানান, বিখ্যাত সাইকামোর গ্যাপের গাছটি পড়ে গেছে!
গ্যারি প্রথমে ভেবেছিলেন, হয়তো কেউ ঠাট্টা করছে। কিন্তু কৃষকের কণ্ঠস্বরের দৃঢ়তা শুনে তিনি বুঝতে পারেন, বিষয়টি সত্যি হতে পারে। দ্রুততম সময়ে ভ্যানে করে ঘটনাস্থলের দিকে রওনা দেন গ্যারি।
গন্তব্যে গিয়েই গ্যারি দেখলেন অবিশ্বাস্য সেই দৃশ্য। আলোকচিত্রী আর সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে পৃথিবীজুড়ে বিখ্যাত হয়ে ওঠা সেই গাছ মাটিতে পড়ে আছে। গ্যারি বলেন, ‘সত্যিই একটা শূন্যতা তৈরি হয়েছিল। যেন প্রকৃতি হঠাৎ নিশ্বাস বন্ধ করে দিয়েছে।’
বিষয়টি তাৎক্ষণিকভাবে নর্থাম্বারল্যান্ড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে জানান গ্যারি। এই খবরে ন্যাশনাল পার্কের অনেক কর্মী কেঁদে ফেলেছিলেন বলেও জানা যায়।
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, গাছটি পাশেই থাকা হ্যাড্রিয়ানস ওয়ালের ওপর পড়ে আছে। ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গাছটি কেটে ফেলা হয়েছে। কিন্তু কে কেটেছে, তা অজানা। পুলিশ জানায়, এটি ইচ্ছাকৃত নাশকতা।

এরপর স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরায় ঘটনাস্থল পরিণত হয় এক সংবাদ-সাগরে। ফরেনসিক বিশেষজ্ঞরা প্রমাণ হিসেবে ডিএনএ সংগ্রহ করেন গাছের গুঁড়ি থেকে।
সেই ঘটনার দেড় বছরের বেশি সময় পর অবশেষে বিচার পেল বিখ্যাত সাইকামোর গ্যাপ গাছটি। আজ শুক্রবার (৯ মে) বিবিসি জানিয়েছে, গাছটি কেটে ফেলার অভিযোগে ইংল্যান্ডের নিউক্যাসল ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন ডেনিয়েল গ্রাহাম ও অ্যাডাম ক্যারাদার্স নামের দুই ব্যক্তি। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে ঝড়ের মধ্যে ৪০ মিনিট গাড়ি চালিয়ে তাঁরা কুমব্রিয়া থেকে নর্থাম্বারল্যান্ডের হ্যাড্রিয়ানস ওয়ালে গিয়েছিলেন। সেখানে একজন করাত দিয়ে গাছটি কাটেন এবং অন্যজন তা ভিডিও করেন।

প্রসিকিউশন জানিয়েছে, তাঁরা দুজনই পরিকল্পিতভাবে এই কাজ করেন এবং একে অপরকে সহায়তা করেন। এ ঘটনায় হ্যাড্রিয়ানস ওয়ালও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এই অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে বিচারক ল্যামবার্ট জানিয়েছেন, এ ঘটনার সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ছিল গুরুতর। অভিযুক্তরা দীর্ঘ মেয়াদের কারাবাসের মুখে পড়তে পারেন। আগামী ১৫ জুলাই তাঁদের দণ্ড ঘোষণা করা হবে।
আদালতের সূত্রে জানা গেছে, ঘটনার পর ৩৯ বছরের গ্রাহাম এবং ৩২ বছরের অ্যাডাম একটি কাঠের টুকরো ‘ট্রফি’ হিসেবে রেখে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, মিডিয়ায় ভাইরাল হওয়া সংবাদ নিয়ে তাঁরা আনন্দ প্রকাশ করেছিলেন। গ্রাহামের ফোনে পাওয়া একটি ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে গাছটি কাটা হচ্ছে এবং সেই ভিডিও পাঠানো হয় অ্যাডামকে।
মজার বিষয় হলো, একসময় ঘনিষ্ঠ এই দুই বন্ধুর এখন সম্পর্ক ভেঙে গেছে। একে অপরকে দোষারোপ করছেন তাঁরা। গ্রাহাম দাবি করেছেন, তাঁর অজান্তে অ্যাডাম তাঁর গাড়ি ও ফোন নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে গাছ কাটার বিষয়টি কোনো গুরুত্ব না দিয়ে অ্যাডাম বলেছেন, ‘ওটা তো শুধু একটা গাছ, তাই না?’
তবে স্থানীয়দের কাছে এই গাছ শুধু একটি গাছ ছিল না। এটি ছিল উত্তর-পূর্ব ইংল্যান্ডের এক আবেগময় সাংস্কৃতিক প্রতীক। ১০০ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ প্রাকৃতিক সৌন্দর্যের এক নিদর্শন এবং অনেকের স্মৃতির অংশ ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এর গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব...
১ ঘণ্টা আগে
ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা এবারও রক্তাক্ত রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, দুর্ঘটনা ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম এবং ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিল। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
২ ঘণ্টা আগে