বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। জরুরি সেবা নম্বরে এত বেশি সাহায্যের আবেদন আসছে যে পুরো ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বাঞ্চলীয় প্রদেশ আদিয়ামানের এক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে টুইটারে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি তাঁর অবস্থান জানিয়েছেন।
ওই ব্যক্তি ভিডিওতে সবার দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এখান থেকে বের হতে পারছি না। আমাকে সাহায্য করুন।’
আঙ্কাতিয়া রাজ্যের এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। শোয়ার ঘর থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মোবাইল ফোনে চিৎকার করে মায়ের খোঁজ করছেন। তিনি জানতে চাচ্ছেন তাঁর মা বেঁচে আছেন কি না। মা তাঁর পাশেরই ঘরেই ঘুমিয়ে ছিলেন।
বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া বহু মানুষ তাঁদের ভয়ংকর অবস্থার বর্ণনা দিয়ে টুইট করেছেন। তাঁরা আকুল হয়ে সাহায্যের আবেদন করছেন।
পুলিশ জানিয়েছে, তাদের সাইবার বাহিনী এসব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেসব মানুষের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
বেলজিয়ামের এক সময়ের গাড়ি বিক্রেতা ২৬ বছর বয়সী ক্লেমাঁ ভানডেনকার্কহোভকে আনুষ্ঠানিকভাবে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। আইনি স্বীকৃতির ফলে ক্লেমাঁ এখন রাজপুত্রের মর্যাদা পাবেন।
৩ ঘণ্টা আগে