
ইংল্যান্ডের ম্যানচেস্টারে সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলা চালানো জিহাদ আল-শামি ধর্ষণের মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান। এই বছরের শুরুর দিকে একটি যৌন নিপীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। সিরিয়ায় জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী এই ব্যক্তি অতীতে কিছু অপরাধে সাজাও পেয়েছিলেন, তবে তিনি কখনোই সন্ত্রাসবিরোধী সংস্থার নজরে আসেননি।
র আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও জানিয়েছিলেন, হামলার আগে জিহাদ কাউন্টার টেররিজম পুলিশ বা গোয়েন্দা সংস্থার সক্রিয় নজরদারিতে ছিলেন না জিহাদ। তবে তদন্ত চলমান ছিল।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যানচেস্টারের হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে ‘ইয়োম কিপুর’ (ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন) উপলক্ষে প্রার্থনার সময় জিহাদ হামলা চালান। এই ঘটনায় আড্রিয়ান ডলবি (৫৩) ও মেলভিন ক্রাভিটজ (৬৬) নামে দুজন নিহত হন। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হন। সশস্ত্র পুলিশ হামলাকারী জিহাদকেও গুলি করে ঘটনাস্থলেই হত্যা করে।
গার্ডিয়ানের খবরে বলা হয়, জিহাদ সন্ত্রাসবাদবিরোধী সংস্থার তালিকায় না থাকলেও তাঁর অপরাধমূলক অতীত ছিল। তবে সেগুলো সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত ছিল না।
এ অবস্থায় পুলিশ খতিয়ে দেখছে, ২০১২ সালে কনজারভেটিভ এমপি জন হাওয়েলকে দেওয়া এক প্রাণনাশের হুমকির সঙ্গে জিহাদের কোনো যোগ ছিল কি না। জিহাদ আল-শামি নামে কারও পাঠানো ওই ইমেইলে বলা হয়েছিল—‘আপনার মতো লোকই মরার যোগ্য’। হাওয়েল পরবর্তীতে বলেছিলেন, এই ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ তা শুধু রাজনীতিবিদের জীবন নয়, তাঁর পরিবার ও কর্মীদেরও ঝুঁকিতে ফেলে।
ভয়াবহ এই হামলা আবারও যুক্তরাজ্যে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে, জামিনে থাকা ও অপরাধমূলক অতীত থাকা একজন ব্যক্তির এভাবে ধর্মীয় উপাসনালয়ে রক্তক্ষয়ী হামলা চালানো আইনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৬ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৭ ঘণ্টা আগে