স্থানীয় কৃষকদের সুবিধা দিতে ইউক্রেন থেকে শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পোল্যান্ড। এবার দেশটি জানিয়েছে, তারা ইউক্রেনে আর অস্ত্র সহায়তা পাঠাবে না। শস্য আমদানি বন্ধের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা এল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৫ সেপ্টেম্বর ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করে ইউরোপের তিন দেশ—পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। দেশগুলোতে ইউক্রেনে শস্যের অবাধ আমদানির কারণে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে গেছে, যা স্থানীয় কৃষকদের আয় কমিয়ে দিয়েছে এবং এ কারণেই দেশ তিনটি ইউক্রেন থেকে শস্য ক্রয় নিষিদ্ধ করেছে।
এর আগে গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে শর্ত সাপেক্ষে ইউক্রেন থেকে কিছু শস্য রপ্তানি বৈধ ছিল। সেই শর্ত হলো—যে দেশ ইউক্রেনের শস্য কিনবে, তারা বিশ্বের অন্য কোথাও সেই শস্য বিক্রি করবে। কিন্তু ১৫ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তারই পরিপ্রেক্ষিতে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি নিজ উদ্যোগে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পরে উল্লিখিত দেশ তিনটি আমদানি নিষিদ্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক নীতির লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করেছে ইউক্রেন।
ইউক্রেনে পোল্যান্ডের তরফ থেকে আর অস্ত্র সহায়তা পাঠানো হবে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি বলেছেন, ‘আমরা আর ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছি না। কারণ, আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সশস্ত্র করার চেষ্টা করছি।’ রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই পোল্যান্ড কিয়েভের সবচেয়ে ঘনিষ্ঠ সমর্থক এবং অস্ত্রের অন্যতম জোগানদাতা ছিল। এমনকি দেশটি কয়েক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয়ও দিয়েছে।

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২১ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৭ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪১ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে