
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিরিল দিমিত্রিয়েভ আজ বুধবার বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এমন এক সময়ে রাশিয়ার রাজনৈতিক বলয়ের অন্যতম প্রভাবশালী নেতা দিমিত্রিয়েভ এই মন্তব্য করলেন, যখন ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করেছেন।
এর আগে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের গভীরতম সময়ের পর এত খারাপ আর কখনো ছিল না।
রাশিয়ার রাজনৈতিক এলিটদের একজন এবং দেশটির সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ আরও বলেছেন, ‘ট্রাম্পের দল তাদের বিরুদ্ধে পরিচালিত বড় ধরনের ভুল তথ্যের প্রচারণা সত্ত্বেও প্রেসিডেন্ট পদ ও সিনেট জয়ী হয়েছে।’
বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের (ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি) জয় সাধারণ আমেরিকানদের মধ্যে বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যা, অদক্ষতা ও বিদ্বেষের প্রতি বিরক্তিরই বহিঃপ্রকাশ। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সম্ভাবনা তৈরি করছে।’
এর আগে, ২০০৯ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ তথা পুনর্গঠনের প্রস্তাব দেন। তবে সে সময় তাঁর বক্তব্যকে ভুলভাবে অনুবাদ করা হয়। রুশ সংবাদমাধ্যম তাঁর বলা ‘রিসেট’ এর বদলে রুশ ভাষায় ‘ওভারলোড’ লেখা হয়েছিল। সে সময় প্রচেষ্টা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চলজুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ–স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে।
১৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও বলেন, দেশটিতে আরও বেশি মার্কিন হামলা চালানো হলে তাদের পক্ষে পুনর্গঠন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠতে পারে। গতকাল বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হয়েছেন। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। হামলাকারী খুব কাছ থেকে তাঁকে গুলি করার চেষ্টা করেছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে বসবাসরত শতাধিক ইরানি নাগরিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের যুদ্ধ ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার বদলে বরং বর্তমান শাসনব্যবস্থাকে আরও...
৯ ঘণ্টা আগে