
ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে স্বামীকে ‘উৎসাহিত করায়’ এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত এই রায় দেন। রাশিয়ান সংবাদপত্র প্রাভদার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’
রেডিও লিবার্টির ইউক্রেনীয় ও রুশ সার্ভিসের সাংবাদিকেরা নিশ্চিত করেন, এই দম্পতি রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিয়োদোসিয়ায় বসবাস করেন। যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ওলগাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে ওলগা বাইকোভস্কায়ার (পিনিয়াসোভা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ইউক্রেনের আদালত গত ডিসেম্বরে এই মামলার শুনানি শেষে বুধবার (স্থানীয় সময়) রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ওলগা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক হত্যা, নারী ধর্ষণ ও গণকবরের ঘটনা সবচেয়ে আলোচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন গত শনিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের নেতাদের উচিত তাদের নিজেদের সন্তান তথা রাজপুত্রদের সম্মুখ সমরে পাঠানো। খবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যেকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের।
১৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে তিনি ইরানের তেল ‘দখল’ করতে পারেন এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ নিয়ন্ত্রণে নিতে পা
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
গত কয়েক সপ্তাহে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—তিন পক্ষই যুদ্ধের একের পর এক ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। কামরাভা বলেন, ‘খেয়াল করলে দেখবেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও নির্ভুল হয়ে উঠেছে। বিশেষ করে, তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব আক্রমণ চালান
১০ ঘণ্টা আগে