ইউক্রেনের পূর্ব সীমান্তে হাজার হাজার সেনা নিয়ে এসেছে রাশিয়া। আগামী বছরের প্রথম দিকেই রুশ বাহিনী আক্রমণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। তবে বরাবরই এ অভিযোগ উড়িয়ে দিচ্ছে রাশিয়া। উল্টো ইউক্রেনে মার্কিন সেনা এবং প্রশিক্ষক পাঠানো হচ্ছে বলে অভিযোগ তাদের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, রাশিয়া আক্রমণ করলে যুক্তরাজ্য এবং এর মিত্রদের কোনো সহায়তা পাবে না ইউক্রেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেল ওয়ালেস এ তথ্য জানিয়েছেন।
স্পেক্টেটর সাময়িকীতে এক সাক্ষাৎকারে ওয়ালেস বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। ফলে রাশিয়া আক্রমণ করলে ন্যাটোর কোনো সদস্য দেশ সেখানে সহায়তা পাঠাবে বলে মনে হয় না। এ জন্যই কূটনীতিকভাবে এ সিদ্ধান্ত। গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ছিল এটি রোধ করার অন্যতম উপায়।
অবশ্য আগে ইউক্রেনের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বেল ওয়ালেস। ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে ইউক্রেনের। সংকটে ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে তাও বলা যাচ্ছে না।

ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১৯ মিনিট আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
১ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে