রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে সফরের সময় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে স্থানীয়রা। এ সময় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই বিক্ষোভকারীকে আটক করে।
আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী। জানিয়েছে বিবিসি। পাঁচটি ডিম ছুড়লেও একটিও রাজা চার্লস ও কুইন কনসর্টের শরীরে লাগেনি।
বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’
এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকা কয়েকজন চিৎকার করে বলেন, ‘রাজাকে সৃষ্টিকর্তা রক্ষা করুক’। আবার অনেকে ‘নিপাত যাও’ বলেও চিৎকার করে ওঠেন।
এমন অবস্থায়ও সেখানে থাকা জনগণকে শুভেচ্ছা জানাতে থাকেন রাজা চার্লস ও কুইন কনসর্ট। স্থানীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন। ক্যামিলাকে কিছুটা অপ্রস্তুত দেখালেও পরে নিজেকে সামলে নেন।
প্রসঙ্গত, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।

বোনকে হত্যার প্রতিশোধ নিতে তাঁর স্বামীকে হত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদে চিত্তারি হরিবাবু (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিনিয়োগ থাকা একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাকিস্তানের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির বিষয়ে আলোচনা করছে। চীনের ওপর ইসলামাবাদের নির্ভরতা কমানোর অংশ হিসেবে এই চুক্তি করার চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে
দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ খোলা মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক। কয়েক দিন পর পচে যাওয়া মরদেহ উদ্ধারের সময় তার শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছিল।
২ ঘণ্টা আগে
ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
৩ ঘণ্টা আগে