ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে শেষ না করলে এই যুদ্ধ শেষ হবে না। তিনি বলেছেন, পুতিন ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ করবেন না, যতক্ষণ না আমরা তাঁকে শেষ করে দেব। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লিথুয়ানিয়া সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিলনিয়াসে দেশটির প্রেসিডেন্ট গীতানাস নুসিয়েদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা যদি এই বিষয়টি (ইউক্রেন যুদ্ধ) প্রতিহত না করি—আমরা সম্প্রতি ফিনল্যান্ড, উজবেকিস্তানের স্বাধীনতা ইত্যাদি সম্পর্কে শুনেছি—তিনি (পুতিন) কোনো কিছুই শেষ করবেন না, যতক্ষণ না আমরা সবাই মিলে তাকে শেষ না করি।’
এ সময় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট সন্তুষ্ট হবেন না। তিনি আরও বলেন, তিনি (পুতিন) জানেন, কিয়েভ পরাজিত না হলে তাঁর সবকিছুই হুমকির মুখে পড়ে যাবে। তিনি বলেন, ‘এটি কী শুনতে আনন্দদায়ক? সম্ভবত না। কারণ এটি চ্যালেঞ্জ এবং এই যুদ্ধ একটি ভয়াবহ ট্র্যাজেডি। এতে ইতিবাচক কিছুই নেই।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং মলদোভাও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে।
অংশীদারদের তরফ থেকে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ প্রতিহত করা বন্ধ করতে কিয়েভের ওপর কোনো চাপ নেই বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আমি সে বিষয়ে গণমাধ্যমে শুনেছি, পড়েছি এবং আমি এ বিষয়ে অবগত। বিভিন্ন আলোচনা আছে, তবে আমি মনে করি—অংশীদারেরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ক সংকেত দিতে প্রস্তুত নয়। অন্তত, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নুসিয়েদা বলেন, তাঁর দেশ ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা আমাদের স্টেট ডিফেন্স কাউন্সিলে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে দেওয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছি।’
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চলতি জানুয়ারি মাসেই ইউক্রেনে গোলাবারুদ, জেনারেটর ও বিস্ফোরক পাঠাব এবং ফেব্রুয়ারিতে এম-৫৭৭ সাঁজোয়া যান পাঠাব।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দেব।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে