তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উভয় দেশের পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু তুরস্কেই অন্তত ১ হাজার ৭১৮টি ভবন বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বদিকে ছিল।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওটকে বলেছেন, ভূমিকম্পের আঘাতে গাজিয়ানটেপ এবং কাহরামানমারাস প্রদেশে ৯ শতাধিক ভবন ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক টুইটার পোস্টে বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সকল নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’
তুরস্কের টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কাহরামানমারাস শহর ও পার্শ্ববর্তী গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারা ও আশপাশের অন্যান্য শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন। বিবিসির তুর্কি সংবাদদাতা জানিয়েছেন, দিয়ারবাকির শহরের একটি শপিং মল ধসে পড়েছে।
ইউএসজিএস আরও বলেছে, ভূমিকম্পটি প্রথম আঘাতের ১৫ মিনিট পর দ্বিতীয়বার আঘাত হেনেছে। রিখটার স্কেলে পরাঘাতটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। এ ভূমিকম্পকে এ অঞ্চলে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে।
আল জাজিরার সাংবাদিক ফারাহ আল জামান শাওকি বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে ওই এলাকায় উদ্ধারকাজে সাহায্য করার জন্য বড় বড় ট্রাক পাঠানো হয়েছে।
তুরস্কের গাজিয়ানটেপ এবং হাতাইয়ের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক। তিনি তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলেছেন, ওই অঞ্চলের ১০টি প্রদেশের স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
৪৩ মিনিট আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
১ ঘণ্টা আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
২ ঘণ্টা আগে