শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। রানির নিয়োগের মাধ্যমে সেটাও সম্পন্ন হলো। আজ মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্য দিয়ে তিনি হলে ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
এ সম্পর্কিত এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, লিজ ট্রাসকে রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন প্রশাসন গঠনের অনুরোধ করেছেন। সোমবার চূড়ান্ত ফলাফলে ঋষি সুনাককে পরাজিত করা লিজ ট্রাস রানির এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানির স্বাস্থ্য নিয়ে অনেকেই দুর্ভাবনায় ছিলেন। কিন্তু লিজ ট্রাসের সঙ্গে তাঁর সাক্ষাতের যে ছবি প্রকাশ হয়েছে, তাতে রানিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিনি নতুন প্রধানমন্ত্রীকে হাসিমুখের বরণ করেছেন। লিজ ট্রাস রানির প্রস্তাবে সাড়া দিয়ে রেওয়াজ অনুযায়ী রানির হাতে চুমু খেয়ে তাতে সম্মতি প্রকাশ করেন।
মঙ্গলবার লিজ ট্রাস রানির সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যান। সেখানে যুক্তরাজ্যের রীতি অনুযায়ী সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে রানি তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন প্রশাসন গঠনের অনুরোধ করার কথা। সে অনুযায়ী রানি তাঁকে প্রস্তাব করেন এবং লিজ ট্রাসও তাতে সম্মতি দেন। এর মধ্য দিয়ে সর্বশেষ আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন।
পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে এর জন্য নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে শেষ পর্যন্ত বিজয়ী হন লিজ ট্রাস।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৩ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৪ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৪ ঘণ্টা আগে