ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এরইমধ্যে সেখান থেকে বেসামরিক লোক সরানো স্থগিত করা হয়েছে।
মারিউপোল সিটি কাউন্সিলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি পালন করছে না।
এর আগে মারিউপোলের ডেপুটি মেয়র সেরহি অরলভ দাবি করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেনের মারিউপোলে রুশ হামলা চলছে । মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ‘মানবিক করিডোর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করিডোরটি ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হবে। এ সময় শহর দুটিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রাশিয়া।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরিকল্পিত আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল করেছে নয়াদিল্লি পুলিশ।
৪৩ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে ‘সোর্ন এনিমি বা চির বা প্রকৃত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সমগ্র ইসলামী বিশ্বে আরও বেশি সংহতি, সহযোগিতা ও পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এই চুক্তির লক্ষ্য হলো দেশটির দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি করা। গতকাল শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা....
১ ঘণ্টা আগে
আগাম গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে