
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি আগামী ৪ দিনের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান। তাঁর এই আহ্বানে এখনো সাড়া না দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় বসতে কিয়েভ প্রস্তুত। পুতিনের আহ্বানকে তিনি ‘ইতিবাচক’ আখ্যা দিলেও আলোচনা শুরুর আগেই যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের ইস্তাম্বুলে আলোচনার প্রস্তাবের সরাসরি জবাব না দিয়ে জেলেনস্কি বলেছেন, ‘এটি ইতিবাচক লক্ষণ যে, রুশরা অবশেষে যুদ্ধ শেষ করার কথা ভাবতে শুরু করেছে। সারা বিশ্ব এটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল এবং যেকোনো যুদ্ধ সত্যিকার অর্থে শেষ করার প্রথম পদক্ষেপই হলো যুদ্ধবিরতি।’
জেলেনস্কি আরও বলেন, ‘আর একদিনও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমরা আশা করি, রাশিয়া আগামীকাল, ১২ মে থেকে একটি পূর্ণ, দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিরতি নিশ্চিত করবে। আর ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত।’
এর আগে, গতকাল শনিবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। এই সংঘাতের আসল কারণ কী—সেটি খুঁজে বের করে তা সমাধানে এগিয়ে যেতে চাই। দীর্ঘস্থায়ী শান্তি চাই আমরা। চলতি মাসের ১৫ তারিখের আগেই আলোচনায় বসতে চাই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের রাশিয়া সফরের কয়েক ঘণ্টা পরই পুতিন এমন ঘোষণা দেন। রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। অবশ্য তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে মস্কো। তবে, চাপ প্রয়োগের চেষ্টা করলে কোনো লাভ হবে না।’ পেসকভের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় নেতাদের বক্তব্যকে ‘আগ্রাসী’ অভিহিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। বলা হয়, তাঁদের এই বক্তব্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কোনো চেষ্টার প্রতিফলন নয়।
আজ রোববার, পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনা করবেন তিনি। তবে, এ ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।
শনিবার পুতিনের সঙ্গে আলোচনার পর ওই দিনই ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণে কিয়েভ যান ইউরোপীয় নেতাদের ‘কোয়ালিশন অব উইলিং’ জোটের বেশ কয়েকজন সদস্য। রাশিয়ার বিজয় দিবস উদ্যাপনে মস্কোতে চীনের প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি মিত্র দেশের নেতাদের আমন্ত্রণ করেছিলেন পুতিন। এর জবাবে আন্তর্জাতিক সমর্থনের শক্তি প্রদর্শনে ইউরোপীয় নেতাদের কিয়েভে আমন্ত্রণ জানান জেলেনস্কি।
বৈঠক শেষে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা। সেখানে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি জল, স্থল ও আকাশপথে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন করে বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তাঁরা জানান, এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তাঁদের প্রস্তাবিত যুদ্ধবিরতি যে মানতে হবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক পাঁচ বছর পর নিজের দেওয়া বিতর্কিত প্রতিশ্রুতি রক্ষা করলেন জেনারেল মিন অং হ্লাইং। তবে এটিকে ‘বেসামরিক শাসন’ বলা হলেও বাস্তবে এটি সেনাতন্ত্রেরই এক নতুন রূপ। সামরিক উর্দি ছেড়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সংকট নিরসনে একটি সফল অভিযানের পর এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি বর্তমানে...
২ ঘণ্টা আগে
হিমালয়ের দুর্গম শৃঙ্গগুলোতে আরোহণ করতে আসা বিদেশি পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে একটি শক্তিশালী জালিয়াতি চক্র। পর্যটকদের খাবারে সুকৌশলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে কৃত্রিমভাবে অসুস্থ করা এবং পরবর্তী সময় জরুরি হেলিকপ্টার উদ্ধারের নামে প্রায় দুই কোটি ডলার (১৫০ কোটি টাকার বেশি) বিমা জালিয়াতির...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের সীমান্ত ৪ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ। দীর্ঘ এই সীমান্ত পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই গুলি চালানোর ঘটনা ঘটিয়ে থাকে। এ নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হলেও গুলি চালানো বন্ধ হয়নি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন নজরদারি, জিপিএস-সমর্থিত ট্র্যাকিং...
৪ ঘণ্টা আগে