এবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। সিটি অব লাভ খ্যাত শহরটিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া ইভেন্টের প্রস্তুতি পর্ব। গত বারের মতো করোনা বিধিনিষেধ না থাকায় নিরাপদ যৌনতার জন্য অলিম্পিক ভিলেজে অবস্থান করা খেলোয়াড়দের মধ্যে এবার পর্যাপ্ত জন্মনিরোধক (কনডম) বিতরণ করা হবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন প্যারিস অলিম্পিক ভিলেজের পরিচালক লরেন্ট মিশুদ।
এর আগে ২০২০ সালে জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে করোনার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন বিধিনিষেধ জারি করেছিল। এর ফলে খেলোয়াড়দের একে অপরের কাছ থেকে সাড়ে ছয় ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশ ছিল। পাশাপাশি হ্যান্ডশেক এবং আলিঙ্গন সহ শারীরিক স্পর্শও তাঁদের জন্য নিষিদ্ধ ছিল। সে সময় প্রতিটি ইভেন্টে খুব সীমিত সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। গান এবং স্লোগান নিষিদ্ধ করে তাদের কেবল হাততালি দেওয়ার অনুমতি ছিল।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও অলিম্পিকের ‘ঘনিষ্ঠতা নিষেধাজ্ঞা’ প্যারিস অলিম্পিকের জন্য প্রত্যাহার করা হয়েছে। তাই অলিম্পিক ভিলেজে অবস্থান করা খেলোয়াড়দের জন্য এবার অন্তত ৩ লাখ কনডম মজুত করা হবে বলে জানিয়েছেন লরেন্ট মিশুদ।
আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত এবারের অলিম্পিক অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে অলিম্পিক ভিলেজে ১৪ হাজার ২৫০ জন খেলোয়াড় ও কর্মকর্তা অবস্থান করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিকে জন্মনিরোধক বিতরণের ঐতিহ্য শুরু হয়েছিল ১৯৮৮ সালের সিউল অলিম্পিক থেকে। মূলত এইচআইভি এবং এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
লরেন্ট মিশুদ জানিয়েছেন, তারা প্যারিসের অলিম্পিক ভিলেজে খেলোয়াড়দের জন্য সবকিছুর আয়োজন করতে চান। এ জন্য তারা ভিলেজের ভেতরে একটি স্পোর্টস বারও তৈরি করেছেন। তবে এই বারে কোনো অ্যালকোহল থাকবে না। অলিম্পিক ভিলেজে না থাকলেও প্যারিসে পছন্দের যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পেন পাওয়া যাবে বলে মন্তব্য করেন মিশুদ।
অলিম্পিক ভিলেজটি প্যারিস শহরের কেন্দ্র থেকে প্রায় ৪ মাইল উত্তরে অবস্থান করবে। সেখানে খেলোয়াড়দের জন্য বিশ্বের বিভিন্ন দেশের খাবারসহ ৩৫০ মিটার দীর্ঘ একটি বুফে কর্নারও থাকবে।

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে...
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি।...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
৫ ঘণ্টা আগে