রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো উড়োজাহাজবাহী রণতরী চালু করল তুরস্ক। নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এই উদ্যোগ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু’। এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে। রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সৈন্য বহন করতে পারবে।
গতকাল সোমবার ইস্তাম্বুলে রণতরীটির উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সারা বিশ্বে সামরিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় রণতরীটি ব্যবহার করা হবে। আমরা এই রণতরীকে আঞ্চলিক নেতৃত্ব সুসংহত করার প্রতীক হিসেবে দেখছি।
রয়টার্স জানিয়েছে, স্প্যানিশ বিমানবাহী রণতরী জুয়ান কার্লোস আইয়ের নকশার ওপর ভিত্তি করে সেদেফ শিপইয়ার্ড এটি তৈরি করেছে। এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান বহনে সক্ষম এমন একটি রণতরী তৈরির প্রাথমিক পরিকল্পনা ছিল তুরস্কের। কিন্তু ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের এফ-৩৫ প্রোগ্রামটি তুরস্ক থেকে সরিয়ে নিলে আংকারা তাদের রণতরী তৈরির পরিকল্পনা পরিবর্তন করে।
পরে টিসিজি আনাদোলুকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করা হয়। এটি হেলিকপ্টার, ড্রোন, হালকা স্থলযান, হালকা যুদ্ধযান ও সেনা বহনে সক্ষম।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ গঠন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি গঠনের প্রায় ৫ মাস পরে এখন পর্যন্ত এর তহবিলে কোনো অর্থ জমা পড়েনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)।
২৬ মিনিট আগে
গাজায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। আজ বুধবার (২৭ মে) ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গাজা সিটির উত্তরাঞ্চলে গতকাল মঙ্গলবার চালানো এক হামলায় ওদেহ নিহত হন।
৪৩ মিনিট আগে
রোগীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন এবং নিয়ম লঙ্ঘন করে অত্যন্ত আসক্তিকর ব্যথানাশক ওষুধ প্রেসক্রাইব করার অভিযোগে যুক্তরাজ্যে এক ভারতীয় বংশোদ্ভূত নিউরোসার্জন বা স্নায়ুশল্যবিদকে আট মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম চিরাগ প্যাটেল। তিনি ওয়েলসের কার্ডিফ ইউনিভার্সিটি হাসপাতালের কনস
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বহুল প্রতীক্ষিত অষ্টম পে কমিশন স্রেফ একটি রুটিনমাফিক বেতন সংশোধনের প্রক্রিয়া পেরিয়ে এখন বড় ধরনের জাতীয় বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে