ইউরোপের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহেই এই বৈঠক হবে বলে আজ শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি চীনের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীনে যাবেন পুতিন। ওই সফরেই চিন পিংয়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
আজ শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকোভ সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের নিরাপত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংলাপ ও আঞ্চলিক সমস্যাসহ আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের জন্য এখন অনেক সময় ব্যয় হবে।’
রাশিয়া ২০১৪ সাল থেকে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। ওই বছরই ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের এ দুই শক্তিশালী দেশের নেতাদের বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। কারণ, এ দুই দেশের সঙ্গেই পশ্চিমাদের সম্পর্কের অবনতি হয়েছে।
রাশিয়া সম্প্রতি ইউক্রেন সীমান্তে সেনা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুমকি দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালালে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৮ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
১৮ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে