রুশ বাহিনী ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার একটি মেডিকেল দাতব্য সংস্থার কাছে পাঠানো ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনীর দখল করা এলাকাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। ওষুধের অভাবে ক্যানসার রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এমনকি অ্যান্টিবায়োটিকের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও দেওয়া যাচ্ছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘মারিউপোলের একটি মাতৃসদন হাসপাতাল গত ৯ মার্চ রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
এদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে, হামলার ছবিগুলো মঞ্চস্থ করা হয়েছে এবং হাসপাতাল বলে দাবি করা স্থাপনাগুলো ইউক্রেনের সেনারা ব্যবহার করছিল। রুশ বাহিনী শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করেনি।
ইউক্রেন প্রায় প্রতিদিনই রুশদের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষদের হতাহতের খবর দিলেও এবং যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও ক্রেমলিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, ‘গত মাসে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণ এবং ক্রামতোর্স্ক শহরে তীব্র গোলাগুলিতে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছে। সেখানে রুশ বাহিনীর গোলাবর্ষণে ৩২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত গোপন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-কে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভূগর্ভে নির্মিত এই স্থাপনাটি ইরানের অন্যতম সুরক্ষিত পারমাণবিক অবকাঠামো বলে মনে করা হচ্ছে, যা মার্কিন বাহিনীর শ
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত বৈশ্বিক শুল্ক নীতিকে ‘অবৈধ’ ঘোষণা করার পর, সংগৃহীত করের একটি বিশাল অংশ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ফেরত দিতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত সরকারি বাজেট পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত...
১ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় ১৪ বছর ধরে একই পরিবারের পিছু নেওয়া একটি বুনো হাতি আবারও হামলা চালিয়ে ওই পরিবারের দুই সদস্যকে হত্যা করেছে। ঘটনাটি দেশটিতে মানুষ-বন্য প্রাণীর সংঘাত ও বন্য প্রাণী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো জাপান একজন নারী প্রধানমন্ত্রী পেয়েছে, কিন্তু একই সময়ে দেশটির রাজতন্ত্রে সম্রাট হয়ে উঠবেন একজন নারী—এমন সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র হিসেবে পরিচিত জাপানের ‘ক্রিস্যানথিমাম থ্রোন’ বা সম্রাটের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে এখন গভীর সংকট দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে