ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে আজ শনিবার। তিনি হবেন ব্রিটেনের ৪০তম রাজা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের নাগরিকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন রাজ্যাভিষেক অনুষ্ঠানের।
আজ রাজ্যাভিষেক হওয়ার মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। সেখানে ৭০০ বছরের পুরোনো রাজসিংহাসনে আসীন হবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, রাজা তৃতীয় চার্লসের অনুষ্ঠান ততটা আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ হবে না বলে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজমুকুট পরানো হবে।
ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখন লন্ডনে রয়েছেন।
বিবিসি জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানে সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ ২ হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।
গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। তিনি নিয়ম অনুযায়ী ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথেরও প্রধান। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে