রুশ হামলায় মারিউপোল শহর ‘বিধ্বস্ত’ হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের মারিউপোল শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো। ইউক্রেনের এক টেলিভিশনের লাইভ সম্প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর নগরী মারিউপোলে অবিরাম গোলাগুলি চলছে। রুশ সেনারা আমাদের সাধারণ মানুষদের মেরে ফেলছে। তাদের গোলার আঘাতে আমাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিন ধরে রুশ সেনারা মারিউপোল শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শহরটির মেয়র।
মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, রুশরা আমাদেরকে কামান দিয়ে মারছে, গোলা ছুড়ছে, বিমান হামলা করছে। তারা পুরো শহরকে বিধ্বস্ত করে ফেলেছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।
অন্যদিক ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের ষষ্ঠ দিনে একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজি। সেই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে ৪০ মাইল দীর্ঘ এক ট্যাংকবহর এগিয়ে যাচ্ছে।
ম্যাক্সার টেকনোলজির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভের উত্তর পশ্চিম এলাকায় প্রায় ৪০ মাইল দীর্ঘ (৬৫ কিলোমিটার) সেনাবহর দেখা গেছে। এর আগের দিন সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ ছিল।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরিকল্পিত আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল করেছে নয়াদিল্লি পুলিশ।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে ‘সোর্ন এনিমি বা চির বা প্রকৃত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সমগ্র ইসলামী বিশ্বে আরও বেশি সংহতি, সহযোগিতা ও পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এই চুক্তির লক্ষ্য হলো দেশটির দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি করা। গতকাল শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা....
১ ঘণ্টা আগে
আগাম গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেটে বাজি ধরার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে