ইউক্রেনকে দূর পাল্লার অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আগুনে ঘি ঢালছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই আগুনে ঘি ঢালছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই এমন একটি অবস্থান নিয়েছে যাতে শেষ ইউক্রেনীয় নাগরিকও রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়।’
এদিকে, রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি—যুদ্ধ অবসানে রাশিয়া যাতে দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয়, সেই লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে তাঁরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে, যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়।’
বাইডেন বলেন, ‘আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি, রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এবং গোলাবারুদসহ উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব।’
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে, যা রুশ হামলা মোকাবিলায় বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।
ইউক্রেনকে এমন অস্ত্র সহায়তা দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বন্দ্বে জড়াল কি না—এ প্রসঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এসব ক্ষেপণাস্ত্র শুধু রুশ আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হবে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছে ইউক্রেন।
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনে গত কয়েক মাসের রুশ আগ্রাসনে হাজারো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না—এ আলোচনা নতুন নয়। তবে তাঁর সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে...
১২ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১২ ঘণ্টা আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১৪ ঘণ্টা আগে