Ajker Patrika

চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন সি

আজকের পত্রিকা ডেস্ক­
চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন সি
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েল এবং ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই চিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন এবং শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ডাক দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।

আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে প্রকাশিত এক বিবৃতিতে চিনপিং জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির নিরিখে চীনের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই চীনের পরিকল্পনা ও নির্মাণকাজে দ্রুত গতি আনা প্রয়োজন।

প্রেসিডেন্ট সি চিনপিং চীনের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি তিনি ‘নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে’ পরমাণু শক্তির প্রসারেরও আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বের বর্তমান জ্বালানি পরিস্থিতির পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী একটি নতুন ‘এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি’ বা জ্বালানি সুরক্ষা কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও সি চিনপিং তাঁর বক্তব্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাতের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের মূল্যে যে বড় ধরনের ধাক্কা লেগেছে, তা চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের শিল্প উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস রোধ করতেই চিনপিং সরকার বিকল্প শক্তির সন্ধানে মরিয়া হয়ে উঠেছে।

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই অস্থির সময়ে চীনের এই নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি বাজারের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত