ঢাকা: বিশ্বে চীনের প্রভাব মোকাবিলায় নতুন পরিকল্পনা দিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭। এর প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জি–৭-এর মতো ছোট একটি গ্রুপ বিশ্ব শাসন করবে, সেই দিন এখন আর নেই। আজ রোববার লন্ডনের চীনা দূতাবাসের একজন মুখপাত্র এমনটি বলেন।
লন্ডনের চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ‘ছোট একটি গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করে দেবে, সেই দিন আর নেই। আমরা বিশ্বাস করি ছোট, বড়, ধনী অথবা দরিদ্র সব দেশই সমান।’
জানা গেছে, গতকাল শনিবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) বিকল্প আরেকটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭। এ নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নতুন ওই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা করা হবে।
এ ছাড়া জি–৭ সম্মেলনে অংশ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বিশ্বে চীনের প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জি–৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অব সেভেন, বা সাতটি দেশের দল। জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ। রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়। চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা কখনো এই জোটের সদস্য ছিল না।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে