চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলন বয়কট করতে পারেন। ভারত ও চীনের একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। সম্মেলন শুরুর মাত্র এক সপ্তাহ আগে সি’র সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে এই গুঞ্জন শুরু হলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনে নিযুক্ত ভারতীয় দুই কর্মকর্তা এবং এক কূটনীতিবিদ জানিয়েছেন, আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ না-ও নিতে পারেন সি চিনপিং। তাঁর পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করতে পারেন প্রধানমন্ত্রী লি কিয়াং। জি-২০ ভুক্ত আরও একটি দেশের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
ভারত সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সি চিনপিংয়ের পরিবর্তে চীনা প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা অবগত।’ তবে চীন সরকারের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কেন সি ভারতে যাবেন, না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট কারণ সামনে আসেনি।
চীন বা ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। রয়টার্স এ বিষয়ে জানতে চাইলেও দেশ দুটির কর্মকর্তার কোনো মন্তব্য করেননি।
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য সাক্ষাতের একটি ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বিশ্বের এই দুই পরাশক্তি নিজেদের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় সম্ভাব্য এই বৈঠককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছিল। বাইডেন এরই মধ্যে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ জি-২০ সম্মেলনেও বালিতে বৈঠক করেছিলেন বাইডেন ও সি।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে নিশ্চিত করেছেন যে, তিনি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন না। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দিল্লিতে জোটের বৈঠকে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

গত সপ্তাহে সিরিয়ার এক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলা আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে তুরস্ককে সংঘাতে জড়ানোর রাজনৈতিক চেষ্টা বা ফাঁদ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি তেহরানের অর্থনীতিকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
২ ঘণ্টা আগে
মার্ভেলের সুপার হিরো সিনেমায় অভিনয় করা ২০ জনের বেশি অভিনেতা আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারে যোগ দিয়েছেন। গত শুক্রবার ‘ফ্রিমারওয়াননাও’ নামের একটি গোষ্ঠী তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর এর জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গতকাল শনিবার জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে