চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন।
প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংয়েও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’
চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশীও জানিয়েছেন যে, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’
এদিকে ভূমিকম্পের পর পরই পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিজিটিএন।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে
মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
২ ঘণ্টা আগে
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
২ ঘণ্টা আগে
শুক্রবার আদালত নির্দেশ দিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিশন কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্য করতে পারবে না। একই সঙ্গে ইতিমধ্যে জমা পড়া তথ্যের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা যাবে না।
৩ ঘণ্টা আগে