চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে ৬ কোটি ৬০ লাখ বছর পুরোনো একটি ডাইনোসরের ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণটি সঠিকভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণ ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা বলেছেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো।
এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন।
ড. ফিয়ন ওয়াইসুম মা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে ডাইনোসর।
মাথা থেকে লেজ পর্যন্ত ভ্রূণটি ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। এটি ৬ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। ডিমটি প্রথমে ২০০০ সালে আবিষ্কৃত হয়। এরপর ১০ বছর স্টোরেজে রাখা হয়েছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।

উগান্ডার তোওরো রাজ্যের রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে মারা যাওয়া এই রাজার সমাধির আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে এসেছে এক ‘রহস্যময় পুত্রের’ দাবি।
২১ মিনিট আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী...
১ ঘণ্টা আগে
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের প্রায় সাত বছর পর এটি সি চিন পিংয়ের প্রথম ভারত সফর। বৈঠকে দুই নেতা বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের অঙ্গীকার করেন। তবে এই আলোচনার আবহেই অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর ভূখণ্ড দখল ও অবকাঠামো নির্মাণের
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
৪ ঘণ্টা আগে