
তিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
সিনহুয়া জানিয়েছে, লাসায় সি চিন পিং একটি ‘আধুনিক সমাজতান্ত্রিক’ তিব্বত গড়ার আহ্বান জানিয়েছেন, যা ‘একতাবদ্ধ, সমৃদ্ধ, সভ্য, সুসম্পন্ন এবং সুন্দর’ হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, সি ‘তিব্বতীয় বৌদ্ধধর্মকে সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে’ নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। চীন দাবি করে আসছে যে তিব্বত বহু শতাব্দী ধরে তাদের ভূখণ্ডের অংশ, তবে অনেক তিব্বতির মতে তারা বেশির ভাগ সময়ই তাদের নিজস্ব বৌদ্ধ ধর্মতান্ত্রিক শাসনের অধীনে মূলত স্বাধীন ছিলেন।
১৯৫১ সালে চীনের কমিউনিস্ট বাহিনী তিব্বত দখল করে। পরে ১৯৬৫ সালে মাও সে-তুংয়ের শাসনামলে অঞ্চলটিকে ‘তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল’ ঘোষণা করা হয়। এরপর থেকেই সেখানে রাজনৈতিক দমন-পীড়ন চলছে। সাম্প্রতিক সময়ে হান চীনা জনগোষ্ঠীর ব্যাপক বসতি স্থাপনের কারণে তিব্বতের নিজস্ব জনসংখ্যার ওপর চাপ বেড়েছে। অঞ্চলটি সাধারণত সাংবাদিক ও বিদেশিদের জন্যও প্রায় সব সময় বন্ধ থাকে।
এদিকে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণের অধিকার নিজেদের হাতে রাখতে চাইছে চীন। তিব্বতি বৌদ্ধদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামা ১৯৫৯ সালে চীনা শাসন থেকে পালিয়ে ভারতে নির্বাসনে যান। সেখানেই তিনি এখনো বসবাস করছেন। সম্প্রতি তাঁর বয়স ৯০ বছর পূর্ণ হয়েছে।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
৩ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
৫ ঘণ্টা আগে