পশ্চিমা চাপের মুখে উল্টো পথে হাঁটছে চীন ও রাশিয়া। আরও কাছাকাছি আসছে দুই দেশ। এবার তারা ন্যাটো সম্প্রসারণের বিরোধিতায় যোগ দিল।
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠানের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা চুক্তি করেছেন।
দুই দেশের যৌথ বিবৃতিতে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এতে মস্কো বলেছে, তারা তাইওয়ানের বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে এবং দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করে।
ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে সেই মুহূর্তে মস্কো-বেইজিং যৌথ বিবৃতিটি এল। ক্রেমলিন বলছে, দুই নেতার মধ্যে আলোচনা ছিল ‘খুবই উষ্ণ’ এবং গঠনমূলক।
দুই দেশের দীর্ঘ যৌথ বিবৃতিতে ন্যাটোকে স্নায়ুযুদ্ধের মতাদর্শের সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। সেখানে এও বলা হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে অকাস নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে রাশিয়া খুব স্পষ্ট করেই বলেছে, বেইজিংয়ের এক চীন নীতিকে তারা সমর্থন করছে। এ নীতি অনুযায়ী স্ব-শাসিত তাইওয়ান চীনেরই একটি বিচ্ছিন্ন প্রদেশ যা অবশেষে একদিন চীনেরই অংশ হবে।
ক্রেমলিন বলছে, ‘সহযোগিতার কোনো নিষিদ্ধ ক্ষেত্র নেই।’ তবে বিবৃতিটিতে ইউক্রেন উত্তেজনা অন্তর্ভুক্ত হয়নি। তাতে ধরে নেওয়া যায়, এটিকে এটি রাশিয়া এবং পশ্চিমের মধ্যে উত্তেজনা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কথার যুদ্ধ। যুক্তরাষ্ট্র গত বুধবার দাবি করেছে, রাশিয়া একটি ভুয়া অজুহাতে ইউক্রেনে আক্রমণ করার পরিকল্পনা করছে। আক্রমণের ন্যায্যতা দিতে তারা যে কোনো অজুহাত দাঁড় করাতে পারে। যুক্তরাষ্ট্র বলছে, মস্কো একটি গ্রাফিক ভিডিও প্রকাশ করতে পারে যেটিতে রাশিয়ার ভূখণ্ডে বা পূর্ব ইউক্রেনের রুশভাষী লোকদের বিরুদ্ধে আক্রমণ দেখানো হতে পারে।
তবে রাশিয়া এমন দাবি উড়িয়ে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তার দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি। এই দাবি বানোয়াট।
কার্নেগি মস্কো সেন্টারের দিমিত্রি ট্রেনিন চীন-রাশিয়ার এমন বিবৃতির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেন, বিবৃতিটি দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিবর্তন চিহ্নিত করছে। ইউরোপ, এশিয়া এবং বিশ্বব্যাপী রাশিয়া এবং চীনের ওপর মার্কিন চাপ চীন-রাশিয়া সম্পর্ককে একটি সাধারণ ফ্রন্টের স্তরে নিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৮ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে