
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
স্থানীয় সময় গতকাল রোববার ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার প্রকাশ করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, জনবল হ্রাসের প্রধান কারণ, দেশের আশঙ্কাজনক জন্মহার। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে একজন নারী গড়ে মাত্র দশমিক ৭৫টি সন্তান জন্ম দেন—যা বিশ্বের সর্বনিম্ন।
দক্ষিণ কোরিয়া বাধ্যতামূলক সেনা সেবা চালু রেখেছে মূলত প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থা বহাল থাকার কারণে। উত্তর কোরিয়ার প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা রয়েছে বলে ধারণা করা হয়। অন্যদিকে, গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার গবেষকদের একটি গবেষণায় বলা হয়, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে দক্ষিণ কোরিয়ার অন্তত ৫ লাখ সেনা প্রয়োজন। গবেষণায় সতর্ক করা হয়, এই জনবল ঘাটতি দেশটিকে প্রতিরক্ষায় ‘কাঠামোগতভাবে নাজুক অবস্থানে’ ফেলেছে এবং অন্তত ৫ লাখ সেনা বজায় রাখতে ‘জাতীয় পর্যায়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়া জরুরি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০০৬ সাল থেকে সেনাবাহিনীর ডিভিশনের সংখ্যা ৫৯ থেকে কমে ৪২-এ নেমে এসেছে। এর মধ্যে কিছু ইউনিট বাতিল হয়েছে, আবার কিছু একীভূত হয়েছে। এই তথ্য ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য চু মি-আই-এর কাছে পাঠানো হয়েছিল এবং তিনিই তা রোববার প্রকাশ করেন।
এদিকে, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়া সামরিক বাজেট বাড়িয়ে চলেছে। ২০২৫ অর্থবছরে দেশটির প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে ৬০ ট্রিলিয়ন উওন (প্রায় ৪৩ বিলিয়ন ডলার), যা উত্তর কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি।
বর্তমান আইনে দক্ষিণ কোরিয়ায় সব সক্ষম পুরুষকে বাধ্যতামূলকভাবে ১৮ মাস সেনাবাহিনীতে চাকরি করতে হয়। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয় এবং কখনো কখনো মেয়াদ বাড়ানোর সুযোগও থাকে। তবে অনেক তরুণ পুরুষের কাছে এই বাধ্যতামূলক সেনা সেবা অজনপ্রিয়।
সমালোচকদের মতে, এটি তরুণদের কর্মজীবনের ধারাবাহিকতা নষ্ট করে দেয়। বিষয়টি এখন লিঙ্গসমতার আলোচনার সঙ্গেও যুক্ত হয়েছে। কিছু রক্ষণশীল রাজনীতিবিদ বলছেন, নারীদেরও বাধ্যতামূলক সেনা সেবায় অন্তর্ভুক্ত করা উচিত, বিশেষ করে বর্তমান জনসংখ্যা সংকট মোকাবিলায়।
দক্ষিণ কোরিয়া বারবার বিশ্বের সর্বনিম্ন জন্মহারের রেকর্ড ভেঙেছে—২০১৮ সালে ০.৯৮, ২০২০ সালে ০.৮৪, ২০২৩ সালে ০.৭২ এবং ২০২৪ সালে ০.৭৫। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, এই ধারা অব্যাহত থাকলে বর্তমানে ৫ কোটি জনসংখ্যার দেশটির জনসংখ্যা আগামী ৬০ বছরের মধ্যে অর্ধেকে নেমে আসতে পারে।

কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের মৃত্যুর কারণ নতুন করে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তাঁর ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক ডা. মাইকেল ব্যাডেন। তিনি দাবি করেন, এপস্টেইনের মৃত্যু গলায় ফাঁস দিয়ে নয়, শ্বাসরোধের কারণে হয়েছে।
১৩ মিনিট আগে
আসন্ন পবিত্র রমজানে মুসল্লিদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট ইসলামি আলেম শেখ একরিমা সাবরি।
২ ঘণ্টা আগে
মুম্বাইয়ের মুলুন্ডে আজ শনিবার দুপুরে মেট্রোরেলের একটি পিলারের ভারী একাংশ খসে পড়ে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত একটি অটোরিকশা ও গাড়ির ওপর কংক্রিটের সেই স্তূপ আছড়ে পড়লে অন্তত দুজন গুরুতর আহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে—এমন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তাহলে এই অভিযান শুরু হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে