
ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত ওয়াত রাট প্রাখং থাম বৌদ্ধমন্দিরে দাহ করার ঠিক আগমুহূর্তে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ৬৫ বছর বয়সী ওই নারীকে মৃত ভেবে কফিনে রাখা হয়েছিল। কিন্তু দাহ শুরু হওয়ার আগে কফিনের ভেতর থেকে আসা মৃদু শব্দে মন্দিরের কর্মীরা চমকে ওঠেন।
মন্দিরের ব্যবস্থাপক পাইরাত সুধথুপ জানিয়েছেন, তিনি কফিনের দিক থেকে ক্ষীণ ঠকঠক শব্দ শুনে থমকে যান। পরে কফিন খুলে দেখা যায়—নারীটি চোখ আধখোলা অবস্থায় কফিনের দেয়ালে হাত দিয়ে আঘাত করছেন। সুধথুপ বলেন, সম্ভবত তিনি বেশ কিছুক্ষণ ধরে নক করছিলেন।
ওই নারীর ছোট ভাই জানান, স্থানীয় কর্মকর্তারা তাঁকে তাঁর বোনের মৃত্যুর খবর দিয়েছিলেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বোনের মৃত্যুর কোনো সনদ ছিল না সেই ভাইয়ের কাছে। ব্যবস্থাপক সুধথুপ তাই ভাইটির সঙ্গে সনদের বিষয়ে কথা বলছিলেন। ঠিক এমন সময়ই কফিনের ভেতর থেকে শব্দ শোনা যায়। পরে কফিন খুলে সবাই নিশ্চিত হন—ওই নারী জীবিত!

এই অবস্থায় মন্দিরের প্রধান ভিক্ষু সঙ্গে সঙ্গে ওই নারীকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে চিকিৎসকেরা জানান, ওই নারী গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন। এটি এমন এক অবস্থা, যখন রক্তে শর্করার মাত্রা অতিমাত্রায় কমে যায়। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, তাঁর শ্বাসযন্ত্র বা হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী গত দুই বছর ধরে শয্যাশায়ী। গত শনিবার (২২ নভেম্বর) তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে পরিবার মনে করে তিনি আর শ্বাস নিচ্ছেন না। এরপরই দাহের প্রস্তুতি নিতে তাঁরা ফিৎসানুলোক প্রদেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যাংককে আসেন।
চিকিৎসাধীন নারী এখনো হাসপাতালে আছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে ভারতকে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিশি আদালত। তবে ওই নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, হেগভিত্তিক এই আদালত ‘অবৈধভাবে গঠিত’ এবং এর অস্তিত্বই ভারত স্বীকার করে না।
৪ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
২ ঘণ্টা আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৩ ঘণ্টা আগে