
চীনের তিব্বত অঞ্চলের গ্যিরং সীমান্ত দিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিল একদল পর্যটক। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে ভয়াবহ বন্যা ও কাদাধসের কবল থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। দলের চীনা ট্যুর গাইড মু ঘটনাটিকে ‘অসীম সৌভাগ্যের এবং গভীর আশঙ্কায় ভরা একটি দিন’ হিসেবে বর্ণনা করেছেন।
ঝেজিয়াংভিত্তিক সংবাদমাধ্যম টাইড নিউজকে মু জানান, গত মঙ্গলবার (২৫ আগস্ট) সারা রাতজুড়ে ভারী বৃষ্টি হচ্ছিল। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ মু ভেবেছিলেন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে হয়তো তাঁর দলের পর্যটকেরা বরফঢাকা পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন না।
মু জানান, এই কারণেই পরিকল্পনা পরিবর্তন করে বুধবার সকালে দলটিকে অন্য একটি এলাকার ভিউ-পয়েন্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সকালে সেখানে ট্রেকিংয়ের সময় হঠাৎ তাঁরা একটি প্রচণ্ড গর্জনের শব্দ শুনতে পান। মু বলেন, ‘তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এটি কাদাধসের শব্দ ছিল।’
দুপুরের দিকে দলটি নিচে নেমে গ্যিরং সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের অনুমতির জন্য আবেদন করে। সাধারণত এই প্রক্রিয়ায় প্রায় এক ঘণ্টা সময় লাগে। কিন্তু বুধবার তাদের অনুমতিপত্র আর আসেনি।
মু বলেন, ‘এরপরই আমরা খবরের সঙ্গে মিলিয়ে বুঝতে পারি, আসলে কী ঘটেছিল।’
পরিকল্পনা পরিবর্তন করে অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত এবং পরবর্তীতে সীমান্ত পারাপারের অনুমতি পেতে অপ্রত্যাশিত বিলম্ব—এই দুই ঘটনাই শেষ পর্যন্ত দলটিকে সম্ভাব্য ভয়াবহ বিপর্যয়ের মুখ থেকে রক্ষা করেছে।
ঘটনার পর মু বলেন, দিনটি ছিল একদিকে অবিশ্বাস্য সৌভাগ্যের, অন্যদিকে এমন এক অভিজ্ঞতা, যা তাদের মনে গভীর আতঙ্ক ও অশুভ আশঙ্কার ছাপ রেখে গেছে।

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। এখনো ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ, যাঁদের মধ্যে শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। গতকাল বুধবার সকালে কয়েক মিনিটের মধ্যে ঘটে যাওয়া এই বিপর্যয়ে ত্রিশূলী নদীর তীরবর্তী শহর, গ্রাম...
১০ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং শত শত পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় নেপাল ভ্রমণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৭ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগের একদিন পর আজ বৃহস্পতিবার নেপাল পুলিশের এক হালনাগাদ তথ্যে এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়...
১ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩২ জন নিহত হয়েছেন। এখনো প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভারত, নেপাল, চীনসহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী...
২ ঘণ্টা আগে