মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে দূতাবাস খুলেছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশ দুটির সরকার আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের দূতদের স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরব নিউজের প্রতিবেদন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত এবং কাজাখস্তানে আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শার্জ দ্য অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক পর্যায়ে অস্বীকৃত, বিশেষ করে পশ্চিমা বিশ্বে অস্বীকৃত তালেবান সরকারের জন্য এটি নিঃসন্দেহে বিরাট অর্জন।
দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে আফগানিস্তানের তালেবান সরকার ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর পাকিস্তান, ভারত, চীন ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছিল। তবে শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছিল। এবার আরব আমিরাত দেশটির রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়ে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
গত বুধবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মৌলভি বদরুদ্দীন হাক্কানি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগপত্র জমা দিয়েছেন। পরে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে নিশ্চিত করেন, আফগানিস্তানের রাষ্ট্রদূতের প্রমাণপত্র করা হয়েছে। এই প্রমাণপত্র গ্রহণ উপসাগরীয় রাষ্ট্রের তরফ থেকে আফগানদের উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে সাহায্য করার সংকল্পকে পুনর্ব্যক্ত করে।
এ ছাড়া বুধবার কাজাখস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলিবেক বাকায়েভ বলেন, কাজাখস্তান আস্তানায় আফগানিস্তানের শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মুহাম্মাদ উর রহমান রহমানিকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি বাণিজ্যিক, অর্থনৈতিক এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণের উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্যের দ্বারা পরিচালিত।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে