
বাণিজ্যিক কার্যক্রমের ৬৬ বছরের ইতিহাসে প্রথমবার একজন নারী পাইলটকে বাণিজ্যিক ফ্লাইটে দায়িত্ব দিয়েছে থাই এয়ারওয়েজ। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল থাইল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত সোমবার ব্যাংকক থেকে হ্যানয়ের উদ্দেশে পরিচালিত টিজি–৫৬৪ ফ্লাইটে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পান্নাথর্ন ‘বাম’ তাংরুংরুয়াংচাই। ফ্লাইটটি পরিচালিত হয় এইচএস-টিএক্সএস নিবন্ধন নম্বরের একটি এয়ারবাস এ৩২০-২০০ উড়োজাহাজ দিয়ে।
থাই এয়ারওয়েজের করপোরেট কমিউনিকেশনস বিভাগ এক বিবৃতিতে জানায়, এই অর্জন বৈচিত্র্য, সমতা এবং মেধাবী কর্মীদের বিমান চলাচল খাতে বিকাশের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটির অঙ্গীকারের প্রতিফলন।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত থাই এয়ারওয়েজ ছয় দশকেরও বেশি সময় ধরে কেবল পুরুষ পাইলট নিয়োগ দিয়ে এসেছে। যদিও থাইল্যান্ডের অন্যান্য বিমান সংস্থা, যেমন—থাই এয়ারএশিয়া, থাই লায়ন এয়ার এবং নুক এয়ার বহু বছর ধরেই নারী পাইলট নিয়োগ দিয়ে আসছে।
থাই এয়ারওয়েজ বলেছে, সংস্থাটির প্রথম নারী পাইলটের এই ভূমিকা নতুন প্রজন্মকে, বিশেষ করে বিমান চলাচল খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা নারীদের, আত্মবিশ্বাসের সঙ্গে এই পেশায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
পান্নাথর্ন তাংরুংরুয়াংচাই কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজি লাদক্রাবাংয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমার্শিয়াল পাইলট প্রোগ্রাম থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি এশিয়া অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে বাণিজ্যিক উড্ডয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেন। থাই এয়ারওয়েজে যোগ দেওয়ার আগে তিনি আরেকটি শীর্ষস্থানীয় বিমান সংস্থায় ৪ বছরেরও বেশি সময় ধরে এয়ারবাস এ৩২০-এর ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেন।
থাই এয়ারওয়েজের এই উদ্যোগ নতুন প্রজন্মের নারীদের বিমান চলাচল খাতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। এ পরিবর্তন থাইল্যান্ডে করপোরেট পর্যায়ে চলমান বৃহত্তর উদ্যোগগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে রয়েছে বোর্ড–রেডি উইমেন প্রোগ্রাম, যার লক্ষ্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নেতৃত্ব ও পরিচালনা কাঠামোয় নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা।

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের প্রত্যক্ষ সংযোগ বা জড়িত থাকার ‘শক্তিশালী আলামত’ পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
১ ঘণ্টা আগে
দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ধাপে ধাপে জাতীয় পুনর্জাগরণের লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে চলতি বছরের অর্থনৈতিক লক্ষ্য পূরণ, উচ্চমানের প্রবৃদ্ধি ধরে রাখা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম...
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় ককপিটে হামলা চালানো পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বিন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল ‘ফ্লাইদুবাই’-এর একটি বিমান। কিন্তু মাঝপথে হঠাৎই বিমানের ভেতরে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতিতে বিমানটি প্রায় হাইজ্যাকের ঝুঁকিতে পড়েছিল।
৫ ঘণ্টা আগে