রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আজ শনিবার তিনি এমনটি জানিয়েছেন।
দুতার্তে জানিয়েছেন, আগামী ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদেও দাঁড়াবেন না তিনি।
এ প্রসঙ্গে দুতার্তে বলেন , আমি নির্বাচন থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ফিলিপিনোদের অনুভূতি হল যে আমি যোগ্য নই । আমি দাঁড়ালে এটি সংবিধান পরিপন্থী হবে।
২০১৬ সালেও বিপুল ভোটে ফিলিপাইনের প্রেসিডেন্ট হন দুতার্তে। তখন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সংবিধান অনুযায়ী, দুতার্তে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না।
কী কারণে দুতার্তে রাজনীতি ছাড়ছেন তা তিনি নির্দিষ্ট করে বলেননি। ধারণা করা হচ্ছে, নিজের মেয়ে সারাকে সুযোগ করে দিতেই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন ।
ফিলিপাইনের ক্ষমতায় বসার ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে অন্তত সাত হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন রদ্রিগো দুতার্তে। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে তাদের মৃত্যু হয়েছে। চলতি বছরের জুনে ওই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এ ব্যাপারে তদন্তের আবেদন করা হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন দুতার্তে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিপাইনের মামলাগুলো থেকে নিরাপদে থাকতেই মেয়েকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান দুতার্তে।
উল্লেখ্য, দুতার্তের মেয়ে সারা বর্তমানে ডাভাও শহরের মেয়র। এর আগে সারা জানিয়েছিলেন, তাঁর বাবা ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়ালে নির্বাচনে অংশ নেবেন না তিনি।

শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে