
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
কুয়ালালামপুরে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা ২০১৬ সালের একটি চমকপ্রদ স্যাটেলাইট ছবি পোস্ট করে। ছবিটিতে মালয়েশিয়ার আকাশে বিশাল মেঘের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাতে দেখা যায়।
পোস্টটির ক্যাপশনে দূতাবাস লেখে, ‘মালয়েশিয়া, তোমাকে কখনো এতটা ‘‘ইলেকট্রিক’’ দেখায়নি।’
পোস্টে আরও বলা হয়, ‘এই উজ্জ্বল সাদা আলো শহরের বাতি নয়, এগুলো হলো ঝড়ের ভেতরে সংঘটিত বিশাল বজ্রপাত। এই দৃষ্টিকোণ থেকে না দেখলে আমরা ভুলেই যাই যে, আমরা এক জীবন্ত, শ্বাস নেওয়া গ্রহে বাস করি। ঝড়ের নিচে থাকুন বা ওপর থেকে দেখুন—দৃশ্যটা অসাধারণ।’
নিরীহ ভঙ্গির এই পোস্টই অনলাইনে আত্মবিদ্রূপমূলক রসিকতার ঢেউ তুলেছে। অনেক মালয়েশীয় মজা করে ওয়াশিংটনকে অনুরোধ করেছেন, যেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর হামলার পর তাঁদের দেশের দিকে নজর না দেয়।
ফেসবুকে ওই পোস্টে সবচেয়ে বেশি লাইক পাওয়া একটি মন্তব্যে লেখা হয়, ‘অনুগ্রহ করে আপনার প্রেসিডেন্টকে বলবেন, আমাদের কোনো তেল নেই। আমাদের কাছে শুধু সাঁজি রান্নার তেল আছে।’
কিছু ব্যবহারকারী মালয়েশিয়াকে অনুন্নত দেশ হিসেবে দেখানোর প্রচলিত স্টেরিওটাইপ নিয়েও ঠাট্টা করেন। একজন লেখেন, ‘আপনি দেখতে পাচ্ছেন, আমরা জঙ্গলে থাকি। শরীর গরম রাখতে আগুন জ্বালাই।’ আরেকজন বলেন, ‘আমাদের কোনো শহর নেই। আমরা সবাই গাছে থাকি। (দ্রষ্টব্য: আমাদের কোনো তেলও নেই)।’
আলিফ সাজালি নামের এক ব্যবহারকারী লেখেন, ‘প্রিয় ট্রাম্প... আমরা জঙ্গলে থাকি... কোনো তেল নেই, শুধু বাঘ আর কুমির।’
মোহদ রাফি মেরুসিন লেখেন, ‘মালয়েশিয়ার কোনো অপরিশোধিত তেল নেই, আমাদের আছে শুধু প্রচুর পাম অয়েল আর বজ্রঝড়।’
ইনস্টাগ্রামেও একই ছবিটি নিয়ে শত শত মন্তব্য জমা পড়ে। কেউ কেউ উদ্বেগের সঙ্গে প্রশ্ন তোলেন, ‘আমরাই কি পরের ভেনেজুয়েলা?’
আরেকজন যুক্তরাষ্ট্রের উদ্দেশে লেখেন, ‘আপনি চাইলে ব্রুনেই বা সিঙ্গাপুর বেছে নিতে পারেন।’
কিছু মন্তব্যে নজরদারি ও হস্তক্ষেপ নিয়েও খোঁচা দেওয়া হয়। ইনাহ আবদ রাহমান নামের এক ব্যবহারকারী লেখেন, ‘কোনো পূর্বাভাস ছাড়াই যুক্তরাষ্ট্রের দূতাবাসের মালয়েশিয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ করাটা বেশ অদ্ভুত।’
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির তেল ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তেল নিয়ে এমন রসিকতা করছেন মালয়েশিয়ার নাগরিকেরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলক্ষেত্র দখল করবে এবং সেখানকার তেল ব্যবহার করবে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল’ সরবরাহ করবে।
এরপর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেন এবং হুঁশিয়ারি দেন—তারা চাইলেও বা না চাইলেও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১০ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে