
আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছে তালেবান সরকার। গত বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ নিষিদ্ধের এই বিধান ইসলামি আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংগঠনগুলো তালেবানের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
তালেবান পাঁচ বছরেরও বেশি সময় আগে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর দেশটিতে বিক্ষোভের ঘটনা এমনিতেই খুব বিরল। তারপরও গত মাসে সরকার একটি নতুন বিধান জারি করে জানায়, ‘সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।’
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই আইনকে ‘নিষ্ঠুর’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত ও সরকারের সমালোচনা দমিয়ে রাখার পথ আরও প্রশস্ত করা হয়েছে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে সংবাদ সংস্থা এএফপিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নতুন আইনটি ‘পুরোপুরি ইসলামি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। তিনি আরও বলেন, ‘ইসলামি আইনে বিক্ষোভের কোনো অস্তিত্ব নেই।’
মুজাহিদ বলেন, বিক্ষোভ এমন সমাজব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, যেখানে ভিন্ন ধরনের আইন প্রতিষ্ঠিত রয়েছে—যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র। ইসলামি ব্যবস্থায় জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ না করে তাদের উদ্বেগ ও অভিযোগ সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ নিষিদ্ধের পক্ষে যুক্তি দিয়ে তালেবান মুখপাত্র বলেন, এই নিষেধাজ্ঞা মানুষকে ‘সময় নষ্ট করা’ থেকে রক্ষা করবে। একই সঙ্গে বিক্ষোভের সময় ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঠেকানো সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
তবে তালেবানের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ গত মাসের শেষ দিকে বলেছে, বিক্ষোভ নিষিদ্ধ করা তালেবানের ‘সব ধরনের ভিন্নমত দমনের নিষ্ঠুর প্রচেষ্টার আরেকটি পদক্ষেপ।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তালেবানের আইন প্রয়োগব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনগুলোকে আফগানিস্তানে মানবাধিকারের ওপর ‘আরেকটি ব্যাপক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি বলেছে, বিক্ষোভ নিষিদ্ধের বিধান এসব পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুতর বিধানগুলোর একটি।
আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। জাতিসংঘের একদল বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী, গত জুনে পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারীদের অধিকার নিয়ে আয়োজিত একটি বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত দুজন নিহত হন।
মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, নতুন নিষেধাজ্ঞার ফলে আফগানিস্তানে সরকারের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশের সুযোগ আরও সংকুচিত হবে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বালুচ-অধ্যুষিত কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার পর নেমে এসেছে শোক ও ক্ষোভ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
১৪ মিনিট আগে
দীর্ঘ সাড়ে ১২ বছর দায়িত্ব পালনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক অনুসারী ও প্রবীণ উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে হঠাৎ করেই বরখাস্ত করেছে ফক্স নিউজ। প্রতিষ্ঠানটির এই আকস্মিক সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও জল্পনা তৈরি হয়েছে...
১ ঘণ্টা আগে
কেনিয়ার স্থানীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে না পারা এবং দশকের পর দশক ধরে চুক্তির সুফল ভোগ করেও অবকাঠামো না গড়ার অভিযোগে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা কেমিক্যালসকে সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।
৩ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারেরও বেশি। এ দিকে নয় দিন পেরিয়ে যাওয়ার পরও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁদের জন্য প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করেছেন।
৪ ঘণ্টা আগে