আফগানিস্তানে পাকতিয়া প্রদেশে একজন সংগীতশিল্পীর সামনেই তাঁর বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান। এ ঘটনার পর ওই সংগীতশিল্পীকে কান্না করতেও দেখা গেছে। একজন আফগান সাংবাদিকের টুইট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনএনআইর প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি পোস্ট করেছেন আব্দুলহাক ওমেরি নামে একজন জ্যেষ্ঠ সাংবাদিক।
ভিডিওতে দেখা যায়, আগুন দিয়ে বাদ্যযন্ত্র পোড়ানোর সময় সংগীতশিল্পীকে দেখে হাসছিলেন একজন। আরেকজন এই দৃশ্য ভিডিও করছিলেন।
টুইট বার্তায় ওমেরি বলেন, তালেবানরা বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় স্থানীয় সংগীতশিল্পী কাঁদছে। ঘটনাটি ঘটেছে পাকতিয়া প্রদেশে।
এর আগে তালেবান সরকার যানবাহনে গান বাজানো নিষিদ্ধ করেছিল।
গত অক্টোবরে আফগানিস্তানের একজন হোটেলের মালিক রুশ বার্তা সংস্থা স্পুতনিককে জানান, তালেবানের পক্ষ থেকে বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুরুষ ও নারীদের ভিন্ন হলে বিয়ের অনুষ্ঠান উদ্যাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
আফগান সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিকের প্রতিবেদনে আরও বলা হয়, হেরাত প্রদেশে কাপড়ের দোকানে থাকা ম্যানিকুইনের ‘শিরশ্ছেদ’ করছে তালেবান।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে