
বেরকারি সংস্থাগুলোর (এনজিও) নারীদের কাজে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে তালেবানের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তান সফর করছে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই সফরে নারীদের কাজ ও শিক্ষার অধিকার ছাড়াও কয়েকটি চলমান বিষয়ে কথা হবে।
এরই মধ্যে বুধবার কাবুলে পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকির সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ। প্রতিনিধি দলে তাঁর সঙ্গে ইউএন উইমেনের প্রধান সিমা বাহৌসও রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সফরেই জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কূটনীতিবিদ, প্রবাসী আফগান ও ওআইসির সঙ্গে আলোচনার জন্য তুরস্ক, কাতার ও পাকিস্তানে যাত্রাবিরতি করবেন বলে রয়টার্স জানিয়েছে।
কাবুলের মহাসচিবের দূতের সঙ্গে তালেবান সরকারের মন্ত্রীর সাক্ষাতের কথা তুলে ধরে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, নারীদের কাজ করার অধিকার এবং শিক্ষার সুযোগ নিয়ে ‘সুস্পষ্ট সমঝোতার ইঙ্গিত’ মিলেছে।
আমিন খান মুত্তাকিকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া, তালেবান নেতাদের বিদেশ সফরে বিধিনিষেধ ও ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা থাকায় আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসব বিষয় আন্তর্জাতিক মহলকে সমাধান করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।’ এছাড়া আফগানিস্তানে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীদের কাজ করার সুযোগ থাকার কথাও তিনি তুলে ধরেন বলে বিবৃতিতে বলা হয়।
গত মাসে আফগানিস্তানে স্থানীয় ও আন্তর্জাতিক সব সংস্থার নারীদের কাজ করায় নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। ‘পোশাক পরার তালেবান রীতি না মানার’ কারণ দেখিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। কদিন আগেই নারীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়।
এমন নির্দেশের পর দেশটিতে জাতিসংঘের সঙ্গে চুক্তিবদ্ধ বেশ কয়েকটি এনজিও কার্যক্রম বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে স্বাস্থ্যের মতো কিছু খাতে নারীদের কাজ করার অনুমতি দেয় তালেবান।
এরপর এনজিওর কাজ ধীরে ধীরে আবার শুরু হচ্ছে।

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে