আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।
২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।
সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন।
নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’
আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে।
তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন।

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৫ ঘণ্টা আগে