আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে জানান, আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আফগানিস্তানে নারী শিক্ষার পথ আরও সংকুচিত হলো। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। সমালোচনার জবাবে তালেবান বলেছে, ‘জাতীয় স্বার্থে’ এবং নারীদের ‘সম্মান’ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালেবানের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
মঙ্গলবার সাংবাদিকদের ডুজারিক বলেন, ‘এটি পরিষ্কারভাবে তালেবানের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।’
কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, এই ঘোষণা শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েছেন।
তিন মাস আগে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে সময় নারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে নারীরা কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন আর কোন বিষয়ে পারবেন না, সেটি জানিয়ে দেওয়া হয়। বিশেষভাবে নারীদের জন্য সাংবাদিকতার বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়। শুধু নারী ও বয়স্ক পুরুষ শিক্ষকের কাছেই নারী শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন বলে সে সময় বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘তালেবান নারীর ক্ষমতায়নকে ভয় পায়। তাঁরা আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করছে।’
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩০ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে