অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড। ল্যান্টার্ন কক্ষে একটি ক্ষয়প্রাপ্ত দেয়ালের ভেতর অস্বাভাবিক কিছু মনে হলে সেখানে একটি কাচের বোতল দেখতে পান ব্রায়ান। এর ভেতরেই ছিল একটি হাতে লেখা দুই পৃষ্ঠার চিঠি।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চিঠিটি ১৯০৩ সালের ২৯ জানুয়ারিতে লেখা। লেখক ছিলেন জেমস রবার্ট মিচ, যিনি তখন হোবার্ট মেরিন বোর্ডের লাইটহাউস পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই চিঠিতে লাইটহাউসটিতে হওয়া বড় ধরনের সংস্কারের বিবরণ রয়েছে, যেমন—কাঠের সিঁড়ির পরিবর্তে নতুন লোহার পাকানো সিঁড়ি, নতুন কংক্রিটের মেঝে এবং নতুন ল্যান্টার্ন কক্ষ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে।
এ ছাড়া আলো জ্বলার নতুন রীতির কথাও লিখেছেন মিচ। চিঠিতে প্রকল্পে অংশগ্রহণকারী কর্মীদের নাম সহ খরচের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ হাজার ২০০ পাউন্ড। এই পরিমাণ অর্থ আজকের দিনে প্রায় ৪ লাখ ৭৪ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সমান (বাংলাদেশি মুদ্রার মানে তা পৌনে চার কোটি টাকার বেশি)।
তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (পিডব্লিউএস) ঐতিহাসিক ঐতিহ্য বিভাগের ব্যবস্থাপক আনিতা ওয়াগহোর্ন বলেন, ‘চিঠিটি যখন বেরিয়ে এল, তখন কক্ষটিতে উত্তেজনার কমতি ছিল না।’ তাসমানিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির সংরক্ষণ বিশেষজ্ঞরা এটিকে খুব সাবধানে খুলে আর্দ্রতা প্রয়োগ করে সংরক্ষণের জন্য প্রস্তুত করেন। ভবিষ্যতে চিঠিটি জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা হবে। তরে এর জন্য নির্দিষ্ট কোনো স্থান এখনো নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, কেপ ব্রুনি লাইটহাউস প্রথম জ্বলে ১৮৩৮ সালে এবং ১৫০ বছরেরও বেশি সময় ধরে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক জলপথে জাহাজ চলাচলে দিকনির্দেশনা দিয়েছে। ১৯৯৬ সালে এটির কার্যক্রম বন্ধ করে পাশেই সৌরশক্তিচালিত আরেকটি বাতিঘর বসানো হয়।
এই আবিষ্কারকে স্থানীয় ইতিহাসবিদেরা ‘সাম্প্রতিক সময়ে লাইটহাউস-সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খোঁজ’ বলে আখ্যা দিয়েছেন।

জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
৪ মিনিট আগে
কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই দৃশ্যগুলো এখন ইউক্রেনের রণক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে। যেখানে একসময় রক্ত-মাংসের সৈনিকেরা পরিখায় লড়াই করত, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে অত্যাধুনিক সশস্ত্র রোবট। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন যুদ্ধ এখন একটি উচ্চ-প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে।
৩০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। গতকাল শুক্রবার গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিশালদেহী যুদ্ধবিমানটি পৌঁছায়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ‘নতিস্বীকার’ করার আহ্বান এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা এই দাবিগুলোকে...
৩ ঘণ্টা আগে