
অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটি বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার ব্যাপক পর্যালোচনা শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান না তারা।
রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই বিষয়টি সামনে এল। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার কয়েক মাস পর গত ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি তিনি।
গত আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনার নির্দেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে দমন-পীড়নের সময় ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শেখ হাসিনার অধীনে সামরিক বাহিনীকে কারফিউ কার্যকর করতে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সংস্থাটি নিরস্ত্র ছাত্র বিক্ষোভকারীদের ওপর আক্রমণসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য সৈন্যদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি সেই সময় ‘প্রভাবশালী সরকারগুলোকে শেখ হাসিনাকে তাঁর বাহিনীকে ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা বন্ধ করার জন্য চাপ দেওয়ার’ আহ্বান জানিয়েছিলেন।
এএনইউয়ের জন্য এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করা একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই।’ তিনি আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির অনুরোধ করেছে। রেড নোটিশ হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি বৈশ্বিক অনুরোধ, যাতে কোনো ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা যায় এবং তাকে প্রত্যর্পণ বা আইনি পদক্ষেপের জন্য অপেক্ষা করানো যায়।
আরও খবর পড়ুন:

ভারতের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সাধারণত, এসব ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবারে ব্যাতিক্রম হয়েছে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে মূল্যায়ন প্রকাশ করেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক পিকে বালাচন্দ্রন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে—
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে আজ সোমবার পর্যন্ত কোনো চুক্তি পৌঁছাতে পারেনি বিবদমান পক্ষগুলো। এই অবস্থায় বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র...
৩ ঘণ্টা আগে
জাপানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ইওয়াতে উপকূলের কাছে সৃষ্ট কম্পনের জেরে ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে