
মার্কিন সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগোরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, উভয়েই তাঁদের পূর্বনির্ধারিত এই সফর বাতিল করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র লি-র অনুপস্থিতির কারণ হিসেবে ‘অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি’র সম্মিলিত প্রভাবের কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘বিভিন্ন পরিস্থিতি’কে ইশিবা শিগোরুর শেষ মুহূর্তের সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে জাপানে চলমান শোকাবহ বার্ষিকীগুলোর একটি ধারাবাহিকতাও এর পেছনে কাজ করছে। এর মধ্যে এই সপ্তাহে সংঘটিত ওকিনাওয়া যুদ্ধের ৮০তম বার্ষিকী বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রায় ২ লাখ মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিল। এ ছাড়া, আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মর্মান্তিক বার্ষিকীও রয়েছে।
ন্যাটোভুক্ত দেশ না হয়েও এই সম্মেলনে যোগদানের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্যক্তিগতভাবে এই সম্মেলনে উপস্থিত না থাকার কথা জানিয়েছিলেন।
জানা গেছে, এই তিন দেশের নেতারাই তাঁদের পরিবর্তে ডেপুটিদের সম্মেলনে পাঠাবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে এই অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও খবর পড়ুন:

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, অর্থাৎ অন্তত আরও প্রায় আড়াই বছর সময় ধরে চলতে পারে। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট...
৩২ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তাঁর দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে
১ ঘণ্টা আগে
প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
৯ ঘণ্টা আগে