
মাদকের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট হয়েছিলেন রদ্রিগো দুতার্তে। লড়াই চালিয়েছিলেনও তিনি। কিন্তু সেই লড়াই চালাতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। বর্তমানে তিনি হেগের একটি কারাগারে বন্দী। আর কারাগারে বন্দী থেকেই সম্ভবত একটি সুখবর পেতে যাচ্ছেন। ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে এগিয়ে আছেন তিনি।
ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, দাভাও শহরের মেয়র পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ দশমিক ৮৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে (১ হাজার ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৭৩৭ টি)। এর মধ্যে দুতার্তে পেয়েছেন ৪ লাখ ২০ হাজার ৭২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লো আলেক্সি নোগ্রালেস পেয়েছেন ৫০ হাজার ৮২০ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে বিশপ রড কিউবস পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট, জোনাথন জুলাইন ৮৩৩ ভোট এবং জোসেলিতো টান পেয়েছেন ৬৯৮ ভোট। আবার দাভাওয়ের ভাইস মেয়র পদে দুতার্তের ছেলে বাস্তে দুতার্তে শীর্ষে রয়েছেন। তিনি পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৩৩৮ ভোট। তাঁর পরেই রয়েছেন বার্নি আল-আগ, তিনি পেয়েছেন ৪৯ হাজার ৮৬৮ ভোট। ওয়েই সোরিয়ানো-বারসেনা পেয়েছেন ৩ হাজার ২৫৬ ভোট এবং মার্কোস আলসেবার পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।
এই তথ্য দুতার্তের প্রার্থীদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত। এটি তাঁর ভোটারদের শক্তিশালী সমর্থনকে প্রতিফলিত করে। উভয় প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থীরা বড় ব্যবধানে পিছিয়ে আছেন। এখন পর্যন্ত মোট ১০ লাখ ৬ হাজার ৫৯২ ভোটারের মধ্যে ৪ লাখ ৯২ হাজার ৭৬০ জনের ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা এখনো চলছে।
দাভাও সিটিতে মোট ১০ লাখ ৬ হাজার ৫৯২ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫ লাখ ৮৬ হাজার ৭২৫ জন ভোট দিয়েছেন। উল্লেখ্য, দুতার্তে বর্তমানে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পেনিটেনশিয়ারিতে আটক।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
২২ মিনিট আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
২ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে