ঘটনাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির। জেলা শহরের লঞ্চঘাট এলাকার এক নারী ও তাঁর পরিবারকে মোহম্মদ রাসেল নামে আওয়ামী লীগের এক নেতা নির্মম নির্যাতন করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দু পোস্ট।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার রাধা রানী অভিযুক্ত নেতার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশের কাছে করা অভিযোগের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মাসিক ১ হাজার ৭০০ টাকা চুক্তিতে সম্প্রতি মোহম্মদ রাসেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে রাধা রানী এক মাস কাজ করেছিলেন। কিন্তু এক মাস কাজ করার পর মোহম্মদ রাসেল তাঁকে মাত্র ৭০০ টাকা দিতে চান।
এ অবস্থায় ৭০০ টাকা মজুরি নিতে অস্বীকার করেন রাধা রানী এবং রাসেলের বাড়িতে কাজ করবেন না বলেও জানিয়ে দেন। ১৯ জুলাই রাধা রানীকে পুরো টাকা দেওয়ার কথা বলে ডেকে পাঠান রাসেল ও তাঁর স্ত্রী। কিন্তু টাকা নিতে গেলে রাধা রানীকে তাঁরা আটকে রাখেন এবং বাড়ি থেকে মোবাইল ফোন চুরির অপবাদ দেন। তবে রাধা এই অভিযোগ অস্বীকার করেন।
একপর্যায়ে রাধাকে প্রচণ্ড মারধর শুরু করেন অভিযুক্ত ব্যক্তিরা। এতে পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান তিনি। এ ছাড়া তাঁর শরীরে গরম পানিও ছুড়ে মারা হয়। টানা তিন ঘণ্টা নির্মম নির্যাতনের পর মারাত্মক আহত অবস্থায় রাধাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা জানতে আজ বুধবার (২৬ জুলাই) ঝালকাঠি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, অভিযুক্ত মোহম্মদ রাসেল শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শুধু রাধাকেই নয়, রাধার স্বামীসহ তৃতীয় শ্রেণিতে পড়া তাঁর মেয়েকেও বেধড়ক মারধর করেছেন।
জানা যায়, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে স্বামী, সন্তানসহ রাধাকে নিজ বাড়িতেই তিন দিন আটকে রেখেছিলেন রাসেল। নির্যাতনে রাধার স্বামী ৫৫ বছর বয়সী বলাই কর্মকার বাঁ পায়ে মারাত্মক আঘাত পান। রাধা রানীর যৌনাঙ্গেও গুরুতর আঘাত করা হয়। এ ছাড়া মারধরে রাধার স্কুলপড়ুয়া মেয়ের শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে।
প্রতিনিধি জানান, মারধরের পর এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেন মোহম্মদ রাসেল। তবে খবর পেয়ে ঘটনার তিন দিন পর ১৯ জুলাই দুপুরে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার ঘটনাস্থলে যান এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর থেকে সৈয়দ রাসেল ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৫ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে