জাপানের আকাশসীমার কাছাকাছি চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে চার দেশীয় জোট কোয়াডের বৈঠক চলাকালেই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেল দেশটির আকাশসীমার কাছাকাছি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমানের যৌথ মহড়ার বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চার দেশ—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।
নবুও কিশি বলেছেন, ‘দুটি চীনা যুদ্ধবিমানের সঙ্গে দুটি রুশ যুদ্ধবিমান যুক্ত হয়ে জাপানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। বিমানগুলো পরে পূর্ব চীন সাগর উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।’
যদিও যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি তবে সেগুলো খুব কাছাকাছিই মহড়া দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এর আগেও জাপানের হোক্কাইডো এবং নোটো পেনিনসুলায় রাশিয়ার গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে। তিনি, রাশিয়ার এমন আচরণকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।
এর আগে, কোয়াড সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন—তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করা তাদের কাছে প্রতিজ্ঞা রক্ষার মতো। জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, তাইওয়ানের বিষয়টি একান্তভাবেই তাদের অভ্যন্তরীণ ইস্যু।

বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩৩ মিনিট আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
৩ ঘণ্টা আগে
মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
৪ ঘণ্টা আগে