
অস্ট্রেলিয়ার মেলবোর্নের প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণের বিচারিক রায় ঘোষণা করা হয়েছে। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে তাঁর পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মেলবোর্নের কাউন্টি কোর্টে ১৩ দিনের বিচারকাজ শেষে নয়জন নারী ও তিনজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাঁকে দুই দফা ধর্ষণ এবং এক দফা যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। রায় ঘোষণার পরপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৩ মার্চ ভুক্তভোগী নারী আসামির আমন্ত্রণে তাঁর বাড়িতে যান। সেখানে দুজনে মদ ও কোকেন সেবন করেন। ভুক্তভোগী শুরুতেই স্পষ্ট জানান, আসামির প্রতি তাঁর কোনো যৌন আকর্ষণ নেই এবং তিনি কোনো সম্পর্কে জড়াতে চান না। আসামি তখন তাঁর এই সীমা মেনে নিয়েছেন বলে মনে হয়েছিল।
এরপর তাঁরা এক বন্ধুর বাড়িতে খেলা দেখতে যান এবং ফিরে এসে আবার মাদক সেবন করেন। আসামি শোয়ার ঘরে গেলে নারীটি তাঁর সঙ্গে গিয়ে একটি চেয়ারে বসেন এবং নিজের ব্যক্তিগত জীবনের সমস্যার কথা জানিয়ে কেঁদে ফেলেন। তখন আসামি তাঁকে টেনে বিছানায় নিয়ে যান এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। নারীটি বাধা দিলেও আসামি অসম্মতি তোয়াক্কা না করে তাঁকে যৌন নির্যাতন করেন এবং টানা দুবার ধর্ষণ করেন।
ধর্ষণের সময় ওই নারী প্রতিরোধ গড়ে তোলেন এবং আসামির নাকে ঘুষি মারেন। ভুক্তভোগী নারী চিৎকার করে তাঁকে ‘ধর্ষক’ বললে আসামি নিজের অপরাধ ঢাকতে মদের অজুহাত দেন এবং দাবি করেন, এটি ধর্ষণ নয়। পরে ভুক্তভোগী ঘরের দরজা বন্ধ করে দেন এবং পুরো ঘটনার বিবরণ লিখে তাঁর মাকে বার্তা পাঠান।
বার্তা পেয়ে ভুক্তভোগীর মা জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিস্তারিত জানান। ২৪ মার্চ ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায়।
আদালতে জানা যায়, ঘটনার দিন ছাড়াও ২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম পরিচয় হয়েছিল। আসামি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে সাজানো বলে দাবি করেছিলেন। তবে ভুক্তভোগীর বার্তা ও পুলিশের কাছে দেওয়া তাৎক্ষণিক জবানবন্দি বিচারে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। বিচারক ফ্রাঙ্ক গুচিয়ার্ডোর আদালতে প্রখ্যাত আইনজীবী ডারমোট ড্যান আসামির পক্ষে লড়াই করলেও জুরি বোর্ড অপরাধ প্রমাণিত বলে রায় দেন। শিগগির দণ্ড নির্ধারণী শুনানির তারিখ ঘোষণা করা হবে।

কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অদূরে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারী সন্ন্যাসী ও রাজনৈতিক কর্মীরা। পুলিশ তাঁদের আটকে দিলে সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়...
১৫ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে দীর্ঘ ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে
৩৩ মিনিট আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে...
২ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
৪ ঘণ্টা আগে