আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। গতকাল রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশের আগ্রাসী হামলা সহ্য করা হবে না।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এসব কথা বলেন। স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রাজধানী কাবুলে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী উভয়ের থেকেই সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভূখণ্ড কুনারে তাদের (পাকিস্তানের) আক্রমণ। আমরা এই আগ্রাসন আর সহ্য করব না। বহুদিন ধরে এ ধরনের হামলা সহ্য করেছি। আর নয়। এত দিন জাতীয় স্বার্থে সহ্য করেছি, কিন্তু এ ধরনের হামলা যদি বারবার ঘটতেই থাকে, পরের বার আমরা আর সহ্য করব না।’
গত গত ১৬ এপ্রিল আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে বিমান হামলা হয়েছে। এতে ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। তালেবান সরকার অভিযোগ করে বলেছে, এ হামলা করেছে পাকিস্তান। তখন আফগান সরকার এ হামলার প্রতিবাদ জানাতে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। এরপরই গতকাল রোববার সরকারের একজন শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে কড়া প্রতিবাদ এল।
পাকিস্তান অবশ্য এ হামলার দায় স্বীকার করেনি। বরং আফগানিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে অভিহিত করেছে।
এদিকে তালেবান মন্ত্রীর কড়া মন্তব্যের পর পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি রক্ষা করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। আফগানিস্তান ও পাকিস্তান ভাইয়ের মতো দুটি দেশ। সন্ত্রাসবাদ দুই দেশের জন্যই একটি গুরুতর হুমকি এবং দেশ দুটি দীর্ঘদিন ধরেই এ সমস্যায় ভুগছে। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসীদের রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
৭ মিনিট আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
৩৫ মিনিট আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
৪১ মিনিট আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
২ ঘণ্টা আগে